রবিবার, ২১ Jun ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কর ফাঁকির মামলায় অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রেজাউল করিম এই রায় দেন।
২০০৮ সালের ২৮ জুলাই ঢাকার কর অঞ্চল-৬ এর উপ কর-কমিশনার সামিয়া আক্তার তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন । ২০০২-২০০৬ অর্থবছরে তারেক রহমান বিভিন্ন খাত থেকে এক কোটি সাত লাখ ৪৭ হাজার টাকা আয় করলেও ২৬ লাখ ৮৬ হাজার টাকা আয়কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়।
আদালত তারেক রহমানের বিরুদ্ধে এ অভিযোগকে “কাল্পনিক ও সৃজনকৃত” বলে অভিহিত করেন। বাদীর আনা প্রমাণ ও তথ্য সঠিক বলে প্রতীয়মান না হওয়ায় বিচারক তারেক রহমানকে মামলাটি থেকে অব্যাহতি দেন।
এই রায়কে বিএনপি নেতারা তাদের নেতার বিরুদ্ধে আনা অভিযোগের অসারতা প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে, রাজনৈতিক অঙ্গনে এ বিষয়টি নিয়ে আলোচনা ও বিতর্ক চলছে।