রবিবার, ২১ Jun ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

ইরান-সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের ভয়াবহ হামলা, ১৪ ইসরায়েলি সেনা হতাহত

ইরান-সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের ভয়াবহ হামলা, ১৪ ইসরায়েলি সেনা হতাহত

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলায় এক ইসরায়েলি কমান্ডো নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। নিহত সেনার নাম নির বেন আরি (২১), যিনি ইসরায়েলি সেনাবাহিনীর বিশেষ কমান্ডো ব্রিগেডের সার্জেন্ট ফার্স্ট ক্লাস ছিলেন। দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের কাফর তেবনিত এলাকায় হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ স্থাপনা দখলের অভিযানের সময় এই হতাহতের ঘটনা ঘটে।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রাথমিক তদন্ত অনুযায়ী, হিজবুল্লাহর ‘বদর আঞ্চলিক বিভাগের’ প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত এই কৌশলগত ঘাঁটিতে গত কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। যুক্তরাষ্ট্রের ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার দাবি করেছেন, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ১৭৫টিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এদিকে এই হামলার জবাবে লেবাননের নাবাতিয়েহ এলাকায় ইসরায়েলি বিমান বাহিনী তীব্র পাল্টা হামলা চালিয়েছে। লেবাননের গণমাধ্যমের তথ্যমতে, ইসরায়েলের এই পাল্টা হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com