রবিবার, ২১ Jun ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৭ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় দেন।
২০১৭ সালে এই মামলা দায়ের করা হয়েছিল, এবং সেই সময় হাইকোর্ট মামলাটি স্থগিত করে রুল জারি করেছিলেন।আজ হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করে মামলাটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।
ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে শুনানি করেন তার ছেলে ড. মারুফ হোসেন। পরে তিনি জানান, হাইকোর্টের রুলের ভিত্তিতেই আজ মামলা বাতিল করা হয়েছে।
এ রায়ের মাধ্যমে, ড. মোশাররফের বিরুদ্ধে মানহানির মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।