শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পুনঃপরীক্ষিত ফল প্রকাশ করেছে। নতুন ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ২১,৩৯৭ জন প্রার্থী। বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে এ ফলাফল প্রকাশ করা হয়।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ৯ মে প্রাথমিকভাবে প্রকাশিত ফলাফলে ১০,৬৩৮ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন। তবে ফল পুনর্বিবেচনার পর বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সমসংখ্যক অতিরিক্ত প্রার্থীকে যোগ্য বিবেচনায় নিয়ে নতুন ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।
পিএসসির এই উদ্যোগ আরও বেশি সংখ্যক প্রার্থীকে সুযোগ দেওয়ার উদ্দেশ্যে গৃহীত হয়েছে বলে জানা গেছে। লিখিত পরীক্ষার তারিখ ও অন্যান্য তথ্য শিগগিরই প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।