শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অ্যারিজোনার ম্যানুয়েল তামায়ো-টোরেস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আদালতের নথি অনুসারে, অভিযুক্ত ব্যক্তি ফেসবুকে বেশ কয়েকবার ট্রাম্প ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছেন। যদিও নথিতে ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তাকে ‘ব্যক্তি-১’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আদালত জানিয়েছে, ‘ব্যক্তি-১’ একজন পাবলিক ফিগার এবং সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট।
সম্প্রতি পোস্ট করা এক ভিডিওতে তামায়ো-টোরেস বলেন, “ব্যক্তি-১, আপনি মারা যাচ্ছেন। আপনার ছেলে ও পুরো পরিবার মারা যাবে। এটি আপনার ভবিষ্যতের একমাত্র বাস্তবতা।”
আরেকটি ভিডিওতে তিনি একটি সাদা এআর-১৫ রাইফেল প্রদর্শন করেন, যার মধ্যে ৩০ রাউন্ড ম্যাগাজিন ভর্তি ছিল। এছাড়া গত ২৩ আগস্ট গ্লেনডেলের ডেজার্ট ডায়মন্ড অ্যারেনা থেকে তামায়ো-টোরেস আরও একটি হুমকিমূলক ভিডিও পোস্ট করেন।
ট্রাম্প এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং গুপ্তহত্যার প্রচেষ্টাগুলো তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন।