রবিবার, ২১ Jun ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

সারজিস ও হাসনাতকে নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

সারজিস ও হাসনাতকে নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

নেত্রকোণা আলো ডটকম ডেস্ক:

হাসনাত ও সারজিসের দুর্ঘটনা: হত্যাচেষ্টা না দুর্ঘটনা, প্রশ্ন জামায়াত আমিরেরবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের সড়ক দুর্ঘটনা হত্যাচেষ্টা কি-না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ড. শফিকুর রহমান।

বুধবার রাতে চট্টগ্রামে সংঘটিত এই দুর্ঘটনার বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং ঘটনাটিকে নিরেট দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাচেষ্টা, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের দাবি জানান।

জামায়াত আমির তার স্ট্যাটাসে লেখেন, “হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে বহনকারী প্রাইভেটকারকে ট্রাক চাপা! হত্যাচেষ্টা না নিরেট দুর্ঘটনা? তা অবশ্যই যথাযথভাবে খতিয়ে দেখা দরকার। বিষয়টি সত্যিই উদ্বেগজনক।”

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে হাসনাত ও সারজিসের বহরের একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। তবে তারা দুজনই অক্ষত রয়েছেন এবং বর্তমানে সুস্থ আছেন।

ড. শফিকুর রহমান এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, এই ধরনের ঘটনা বিশেষ করে বিশিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে ঘটলে তা নিয়ে দ্রুত ও সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকে ঘটনাটির পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com