শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ওসিদের ডিএমপি কমিশনারের নির্দেশ

ওসিদের ডিএমপি কমিশনারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) উদ্দেশে বলেছেন, “আপনারা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করেন, যাতে কোনো অভিযোগ আমার কাছে না আসে। আমি চাই না, কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে। তবে যদি কোনো অভিযোগ আসে, তাহলে তাদের কোনো রকম ছাড় দেওয়া হবে না।”

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে ডিএমপির ৫০টি থানার ওসিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, “থানা হচ্ছে পুলিশি সেবার মূল কেন্দ্র। থানায় আসা সেবাপ্রার্থীরা যেন তাদের প্রত্যাশিত সেবা পায়, সেজন্য ওসিদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।”

তিনি পুলিশ বাহিনীর ভাবমূর্তি রক্ষার কথা উল্লেখ করে বলেন, “অতীতের কিছু উচ্চাভিলাষী পুলিশ কর্মকর্তার কারণে পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তবে এখন সুন্দর ব্যবহারের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।”

পুলিশ ও জনগণের সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “মানুষের সঙ্গে যত বেশি সম্পর্ক তৈরি করবেন, তত বেশি তথ্য পাবেন, যা অপরাধ সংঘটিত হওয়ার আগেই ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।”

ডিএমপি কমিশনার মতবিনিময় সভায় ওসিদের কাছ থেকে পুলিশি কার্যক্রম পরিচালনায় যেসব সমস্যা ও চ্যালেঞ্জ রয়েছে তা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এছাড়া সভায় অতিরিক্ত পুলিশ কমিশনারসহ ডিএমপি অফিসের অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com