শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
সাইফুল ইসলামের পরিবারকে ১ কোটি টাকার সহায়তা প্রদানের উদ্যোগ

সাইফুল ইসলামের পরিবারকে ১ কোটি টাকার সহায়তা প্রদানের উদ্যোগ

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার পর তার পরিবারকে সহায়তা প্রদানে এগিয়ে এসেছে মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। সংগঠনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঘোষণা দিয়েছেন যে, শহীদ অ্যাডভোকেট সাইফুলের পরিবারের জন্য ১ কোটি টাকার একটি মানবিক সহায়তা তহবিল গঠন করা হয়েছে।

এই অর্থ সাইফুল ইসলামের মেয়ের পড়াশোনার ব্যয়, অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসা, আগত সন্তানের ভবিষ্যৎ এবং স্বামীহারা মায়ের জন্য স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে ব্যবহৃত হবে।

প্রাথমিকভাবে ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে ১ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
এই উদ্যোগ বাস্তবায়নের জন্য helpnhelper.com নামে একটি প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। দেশ-বিদেশ থেকে উপহার প্রদানকারীরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে অংশ নিতে পারবেন এবং লাইভ আপডেট দেখতে পারবেন। উত্তোলিত অর্থ আগামী ১৬ ডিসেম্বর, বিজয় দিবসে শহীদ সাইফুলের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, “শত কোটি টাকাও শহীদ সাইফুল ইসলামকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারবে না। তবে এই অর্থ পরিবারটির ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়ক হবে।”

নাছির উদ্দিন দেশবাসীর প্রতি এই উদ্যোগে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানান। এটি শুধু একটি পরিবারের পাশে দাঁড়ানো নয়, বরং ভালোবাসা ও ঐক্যের একটি দৃষ্টান্ত বলে উল্লেখ করেন তিনি।

২৬ নভেম্বর বিকেলে চট্টগ্রামের আদালত ভবনের প্রধান ফটকের কাছে ইসকন অনুসারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নির্মমভাবে খুন হন। তার জানাজা শেষে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এই মানবিক উদ্যোগ সাইফুল ইসলামের পরিবারের জন্য আশার আলো জ্বালাবে এবং সমাজে সহমর্মিতার অনন্য উদাহরণ হিসেবে চিহ্নিত হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com