রবিবার, ২১ Jun ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

১০ দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন মির্জা ফখরুল

১০ দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন মির্জা ফখরুল

নিজস্ব প্নেরতিনিধি, ত্রকোণার আলো ডটকম:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার (৩০ নভেম্বর) ১০ দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন। লন্ডনে অবস্থানকালে তিনি দলের বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন এবং রাজনৈতিক কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকবেন। এ সফরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, মির্জা ফখরুলের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। সফর শেষে আগামী ১১ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে, দলীয় সূত্র আরও জানায়, মির্জা ফখরুলের দেশে ফেরার পর বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ১৩ ডিসেম্বর। চিকিৎসার প্রয়োজনে লন্ডন থেকে তিনি যুক্তরাষ্ট্রেও যেতে পারেন বলে জানা গেছে।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, “বেগম খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা নেবেন এবং প্রয়োজনে পরবর্তীতে যুক্তরাষ্ট্রেও চিকিৎসা করতে পারেন।”

এই সফর এবং সম্ভাব্য উন্নয়নগুলো বিএনপির রাজনৈতিক কার্যক্রমে বিশেষ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com