শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
সিরিয়ার আলেপ্পোর বড় অংশ দখলে বিদ্রোহীদের দাবি

সিরিয়ার আলেপ্পোর বড় অংশ দখলে বিদ্রোহীদের দাবি

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সিরিয়ার অন্যতম বৃহৎ শহর আলেপ্পোর বেশ কয়েকটি এলাকা দখল করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলো। এ ঘটনায় আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং শনিবারের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (SOHR) জানিয়েছে, বিদ্রোহী গোষ্ঠীগুলো আলেপ্পোর প্রায় অর্ধেকের বেশি অংশের নিয়ন্ত্রণ নিয়েছে।

বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার থেকে বিদ্রোহী গোষ্ঠীগুলো আকস্মিক হামলা চালিয়ে সরকারি বাহিনী নিয়ন্ত্রিত ছোট ছোট শহর ও গ্রামগুলোর দখল নেয়। প্রায় এক দশক পর বিদ্রোহীরা আলেপ্পো শহরের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়।

২০১৬ সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী আলেপ্পোর পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বিদ্রোহীরা এমন সাফল্য অর্জন করতে পারেনি। তবে এবার তারা আসাদ বাহিনীকে প্রতিহত করে শহরের বড় একটি অংশ নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে।

সিরিয়ায় ২০১১ সালে গণতন্ত্রের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ সরকারি দমন-পীড়নের মুখে গৃহযুদ্ধে রূপ নেয়। দীর্ঘ ১৩ বছরের সংঘাতে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হয়েছেন।

সরকার ও বিদ্রোহীদের মধ্যকার এই সংঘর্ষ পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। এতে আলেপ্পো ও এর আশপাশের অঞ্চলে বেসামরিক নাগরিকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com