শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
আইনজীবী সাইফুল হত্যা: ৩১ জনের বিরুদ্ধে মামলা, অজ্ঞাতনামা ১৫

আইনজীবী সাইফুল হত্যা: ৩১ জনের বিরুদ্ধে মামলা, অজ্ঞাতনামা ১৫

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোণার আলো ডটকম:

চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। একইসঙ্গে মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১০ থেকে ১৫ জনকে।

শুক্রবার (২৯ নভেম্বর) গভীর রাতে নিহত সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। এছাড়া আদালত এলাকায় সংঘটিত হামলার ঘটনায় খানে আলম নামে একজন আরও একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় ১১৬ জনকে আসামি করা হয়েছে। দণ্ডবিধি ও বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারায় এসব মামলা করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বলেন,

“মঙ্গলবার (২৬ নভেম্বর) আদালত এলাকায় সংঘটিত ঘটনার জেরে শুক্রবার রাতে দুটি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলাটি যথাযথ যাচাই-বাছাই করেই দায়ের করা হয়েছে। এর আগে একই ঘটনায় আরও তিনটি মামলা হয়েছিল।”

সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় আইনজীবী মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com