শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ঢাকায় ভারতীয় দূতাবাসে নিরাপত্তা জোরদার, অতিরিক্ত পুলিশ মোতায়েন

ঢাকায় ভারতীয় দূতাবাসে নিরাপত্তা জোরদার, অতিরিক্ত পুলিশ মোতায়েন

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে দূতাবাসের আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
গতকাল সোমবার রাত থেকে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ।

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভিতরে বিক্ষোভ ও ন্যাক্কারজনক হামলার ঘটনার পর এ ব্যবস্থা নেওয়া হয়।

ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ সূত্রে জানা যায়, ভারতীয় দূতাবাসকেন্দ্রিক স্বাভাবিকের তুলনায় মঙ্গলবার রাত থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ভারতীয় দূতাবাসের সামনে ও এর আশপাশ এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে।

এছাড়া আরও জানা যায়, এই নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে গুলশান ও প্রগতি সরণি এলাকা থেকে ভারতীয় দূতাবাসমুখী রাস্তায় বসানো হয়েছে তল্লাশি চৌকি। যদিও ওই তল্লাশি চৌকি স্বাভাবিক সময়েও থাকে।

তবে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা জানান, দূতাবাস এলাকাতে বিশেষ কোনো নিরাপত্তা শঙ্কা নয়‌ বা কোনো কিছুর আশঙ্কাও করা হচ্ছে না। তবে আগরতলায় ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা কিছুটা জোরদার করা হয়েছে।

অন্যদিকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে আন্তর্জাতিক আইন অমান্য করে উগ্র হিন্দুত্ববাদী একটি সংগঠন ন্যাক্কারজনক হামলার ঘটনায় দেশে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এই হামলার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন ও আমজনতা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com