শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
“যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়, তবে বড় বিদ্রোহ হবে”: জ্বালানি উপদেষ্টা

“যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়, তবে বড় বিদ্রোহ হবে”: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ৬ ডিসেম্বর শুক্রবার সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এইচআর কনভেনশন-এ বক্তব্য দিয়ে বলেছেন, “যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়, তবে দেশে বড় ধরনের বিদ্রোহ ঘটবে।”

তিনি তার বক্তব্যে আরও বলেন, “বড় প্রকল্প নেওয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে, তা অবশ্যই বিচার করা উচিত।” উদাহরণস্বরূপ তিনি উল্লেখ করেন, পদ্মা সেতু ও কর্ণফুলী টানেল এর ক্ষেত্রে অপচয়ের পরিমাণ রাজস্ব আয়ের চেয়ে বেশি হচ্ছে।

ফাওজুল কবির খান সরকারের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, “আওয়ামী লীগ আমলে প্রকল্পগুলোর মধ্যে দুর্নীতি হয়েছে, কারণ সরকারের কর্মকর্তারা এসবের সঙ্গে জড়িত ছিলেন।”

বিদেশি ও অভিজ্ঞ লোকদের নিয়োগের বিষয়ে তিনি বলেন, “দেশে সকল সেক্টরেই হিউম্যান রিসোর্সের অভাব রয়েছে, তবে সাধারণ চাকরির জন্য বিদেশি কর্মী নিয়োগ করা হবে না। শুধুমাত্র বড় পদগুলোর জন্য বিদেশি বিশেষজ্ঞদের নিয়োগ দেওয়া হবে।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com