শনিবার, ২৭ Jun ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে করা পাঁচ মামলা বাতিলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার (৮ ডিসেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।
এ সময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।
ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান জানান, ২০১৯ সালে গ্রামীণ টেলিকমিউনিকেশনের চেয়ারম্যান থাকাকালীন ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে পাঁচটি পৃথক মামলা দায়ের করা হয়। এর আগে ২০১০ সালে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে আরেকটি মামলা হয়েছিল।
ড. ইউনূসের আবেদনের ভিত্তিতে হাইকোর্ট ২০১১ এবং ২০১৯ সালে পৃথক রুল জারি করে মামলাগুলো কেন বাতিল করা হবে না তা জানতে চেয়েছিলেন। চলতি বছরের ২৪ অক্টোবর হাইকোর্ট মামলাগুলো বাতিলের আদেশ দেন।
এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। শুনানি শেষে আজ সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায় বহাল রাখেন।