শনিবার, ২৭ Jun ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের প্রতি সতর্কবার্তা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দ্রুত বৈধ কাগজপত্র সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া গেছে যে অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এ পরিস্থিতি বিবেচনায়, অবৈধ বিদেশিদের বাংলাদেশে অবস্থানের বা কাজ করার বৈধ কাগজপত্র সংগ্রহের জন্য দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।