শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
আজ সোমবার (৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশের রাষ্ট্রদূত।
এর আগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, “৯ ডিসেম্বর ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউয়ের ২৭ দেশের রাষ্ট্রদূত এবং ইইউয়ের রাষ্ট্রদূতসহ মোট ২৮ জন সমবেতভাবে বৈঠক করবেন। এটি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক আরও সুসংহত করবে।”
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা, এলডিসি থেকে উত্তরণের পর জিএসপি প্লাস সুবিধা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, বাংলাদেশি শিক্ষার্থীদের বুলগেরিয়া ও রোমানিয়া ভিসা সংক্রান্ত সমস্যার সমাধানে তৃতীয় দেশের দূতাবাসের মাধ্যমে ভিসা প্রদান নিশ্চিত করা হয়েছে। বুলগেরিয়া ও রোমানিয়ার ভিসার জন্য ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডে অবস্থিত দূতাবাসগুলো থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।