শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
৪ বিশিষ্ট নারী পেলেন বেগম রোকেয়া পদক

৪ বিশিষ্ট নারী পেলেন বেগম রোকেয়া পদক

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য চার জন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২৪ প্রদান করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

আজ সোমবার (৯ ডিসেম্বর) ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়ার ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয়।

পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, “বেগম রোকেয়ার অবদান আমাদের জাতিকে পথ দেখিয়েছে। তাঁর স্মৃতিকে ধারণ করে তাঁকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত।”

২০২৪ সালের বেগম রোকেয়া পদকপ্রাপ্তরা হলেন: পারভীন হাসান: শিক্ষাবিদ ও অধিকার কর্মী। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপার্সন এবং কেন্দ্রীয় মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাসলিমা আখতার: বাংলাদেশি শ্রমিক ও নারী অধিকারকর্মী এবং আলোকচিত্রী।

রাণী হামিদ: বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাবাড়ু। শিরিন পারভিন হক: নারী অধিকার কর্মী এবং নারী অধিকার সংগঠন নারীপক্ষের প্রতিষ্ঠাতা।

বেগম রোকেয়া পদক প্রাপ্ত এই নারীরা সমাজে নারীর ক্ষমতায়ন এবং অধিকার প্রতিষ্ঠায় তাঁদের অসামান্য অবদানের জন্য দেশের অনুপ্রেরণা হয়ে থাকবেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com