শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় প্রাথমিকের ৫৫ শতাংশ শিক্ষার্থী আতঙ্কিত: জরিপ

রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় প্রাথমিকের ৫৫ শতাংশ শিক্ষার্থী আতঙ্কিত: জরিপ

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, সহিংস অবস্থা, প্রাকৃতিক দুর্যোগসহ করোনার দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাবের ফলে প্রাথমিক স্তরের ৫৫ শতাংশ শিক্ষার্থী আতঙ্কিত। তাতে স্কুলে না যাওয়ার প্রবণতা তৈরি হয়েছে ৩৭ শতাংশের।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণসাক্ষরতা অভিযান’ ও ব্র্যাক শিক্ষা উন্নয়ন ইনস্টিটিউটের মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় এ জরিপের তথ্য তুলে ধরা হয়।

এই জরিপে অংশগ্রহণকারীদের মতামত অনুযায়ী, শিশুদের মধ্যে ৩৬ দশমিক ৫ শতাংশ পড়ালেখায় অমনোযোগী, ২৮ দশমিক ৬ শতাংশের মানসিক ক্ষতি সাধন, ৭ দশমিক ৯ শতাংশ শিশুর মেজাজ খিটখিটে হয়ে গেছে বলে দৃশ্যমান হয়েছে।

মতবিনিময় সভার প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার তার বক্তব্যে বলেন, “শুধু কাউন্সিলিং করে এই সমস্যার সমাধান হবে না। সামাজিকভাবে সবার এগিয়ে আসা দরকার। স্কুলগুলোর পড়াশোনার ধরন বদলানো, স্কুল প্রাঙ্গন দৃষ্টিনন্দন করাসহ নানা বিষয়ে মনোযোগ দিতে হবে।”

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, “সরকারি প্রাথমিক স্কুলে নজর দিতে হবে সরকারকে। খেলার মাঠ উদ্ধার করা কিংবা নতুনভাবে ব্যবস্থা করাসহ নানা চ্যালেঞ্জ নিতে হবে কর্তৃপক্ষকে।”

সারাদেশ থেকে আসা শিক্ষার্থী-অভিভাবকরা এতে তাদের মতামত তুলে ধরেন। বিশেষ করে সব স্কুলে মিড ডে মিল চালুর বিষয়ে তাগিদ দেয়া হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com