শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
৪৭তম বিসিএসের আবেদন অনিবার্য কারণবশত স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার বিকালে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে অনলাইনে এ আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। তবে মাত্র কয়েক ঘণ্টা আগে তা স্থগিতের ঘোষণা দিলো পিএসসি।
তবে ঠিক কী কারণে এ আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে তাৎক্ষণিক তা জানাতে পারেননি পিএসসির জনসংযোগ কর্মকর্তা।