শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
আওয়ামী লীগ সরকারের সময়কালীন ‘বঞ্চিত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া’ কর্মকর্তাদের চাকরি ফিরে পাওয়ার বিষয়ে প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পেশ করা হয়েছে। ১০ ডিসেম্বর, মঙ্গলবার, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় কমিটির প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে সদস্যরা প্রতিবেদনটি সুপারিশসহ ড. ইউনূসের হাতে তুলে দেন।
২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত আড়াই হাজারের বেশি কর্মকর্তা বঞ্চিত হয়েছেন বলে মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার। এই কর্মকর্তাদের চাকরি পুনরায় ফিরিয়ে আনা বা তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা প্রদান করার জন্য গত ১৬ সেপ্টেম্বর একটি পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়, যার নেতৃত্বে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব জাকির আহমেদ খান।
বঞ্চিত কর্মকর্তাদের সমস্যার সমাধান করার জন্য তিন মাস সময় নির্ধারিত হলেও, সময়ের আগেই প্রতিবেদন জমা দেওয়ায় কমিটির সদস্যদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।