রবিবার, ২১ Jun ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘বাংলার মাটিতে আর জয় বাংলার স্লোগান শোনা যাবে না’: সাচিং প্রু জেরী

‘বাংলার মাটিতে আর জয় বাংলার স্লোগান শোনা যাবে না’: সাচিং প্রু জেরী

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলার মাটিতে আর জয় বাংলার স্লোগান শোনা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ সাচিং প্রু জেরী। বুধবার (১১ ডিসেম্বর) বিকালে বান্দরবানের আলীকদম উপজেলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির আয়োজিত জনসমাবেশে তিনি এই মন্তব্য করেন।

সাচিং প্রু জেরী বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন সুসংগঠিত। প্রতিটি পৌরসভা, উপজেলা এবং গ্রামাঞ্চলে বিএনপির প্রভাব ছড়িয়ে পড়েছে। বান্দরবানের প্রতিটি গ্রাম আজ বিএনপির দুর্গে পরিণত হয়েছে। তাই বাংলার মাটিতে আর ‘জয় বাংলা’ শোনা যাবে না।”

তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, “ভোট চুরি, দুর্নীতি, গুম ও খুনের রাজনীতি করার কারণে তাদের আর এ দেশে রাজনীতি করার অধিকার নেই। সাধারণ মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা এবং হাজার হাজার কোটি টাকা লুটপাটের হিসাব তাদের দিতে হবে।”

এ সময় তিনি ২০২৪ সালের গণহত্যাকারীদের বিচার বাংলার মাটিতে করার অঙ্গীকার করেন।

জনসমাবেশে বিএনপির সিনিয়র নেতা অধ্যাপক মো. ওসমান গণি, সা শৈ প্রু, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, উম্মে কুলসুম লিনা, সাবেক লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com