শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশবাসী ও বিশ্ব মুসলিমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: শিশুসহ নিহত ৩১ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ ‘মেসির শেষ বিশ্বকাপ স্পেশাল করতে চাই’—শিরোপা ধরে রাখার হুঙ্কার আলভারেজের! ঈদযাত্রায় শ্রমজীবী মানুষের ঢল, গুনছেন কয়েকগুণ বেশি ভাড়া শেখ হাসিনার দেশে ফেরার দাবি ‘স্ট্যান্ডবাজি’: রুহুল কবির রিজভী গাজীপুরের দুই মহাসড়কে তীব্র যানজট: চন্দ্রা ঘিরে স্থবির ৩০ কিলোমিটার! এবার ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী ‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, ৫ জনই ঢাকা বিভাগের
পূর্বাচলে উদ্ধার মরদেহ কলেজছাত্রী সুজানার

পূর্বাচলে উদ্ধার মরদেহ কলেজছাত্রী সুজানার

নারায়ণগঞ্জ সংবাদদাতা || নেত্রকোণার আলো ডটকম:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের লেক থেকে উদ্ধার হওয়া তরুণীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত তরুণীর নাম সুজানা (১৮)। তিনি রাজধানীর ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

সুজানা রাজধানীর কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে মেয়েকে শনাক্ত করেন সুজানার মা চম্পা বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মেহেদী ইসলাম।

পরিবারের বরাত দিয়ে এ পুলিশ কর্মকর্তা জানান, সোমবার বিকেলে বান্ধবীর বাসায় যাবে বলে বের হয়েছিল সুজানা। রাতে আর বাসায় ফেরেনি। গণমাধ্যমে একটি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা পুলিশের সাথে যোগাযোগ করে মরদেহটি সুজানার বলে শনাক্ত করেন।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মেহেদী ইসলাম।

এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ২ নম্বর সেক্টরের বউরারটেক এলাকার লেক থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা সকাল ৮টার দিকে লেকটিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, “প্রাথমিকভাবে নিহতের গলা ও মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, সোমবার রাতে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রয়োজন।”

তিনি আরো বলেন, “লেকের পাশ থেকে একটি হেলমেট ও ব্যাগ উদ্ধার করা হয়েছে। এছাড়াও মঙ্গলবার দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com