রবিবার, ১০ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

আকিজের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, প্রকৌশলীসহ ৪ জন নিহত

আকিজের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, প্রকৌশলীসহ ৪ জন নিহত

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

হবিগঞ্জের বাহুবলে আকিজ কোম্পানির কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় ওই উপজেলার ডুবাই বাজারে অবস্থিত আকিজ বেভারেজ কোম্পানির কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রকৌশলী রিয়াজ, শ্রমিক মাহফুজ, মিজান ও গাজী।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।

তিনি জানান, সকাল ৯টার দিকে আকিজ কোম্পানিতে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান প্রকৌশলী রিয়াজ ও শ্রমিক মাহফুজ। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান মিজান ও গাজী। তাদের মরদেহ বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com