শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ওয়ানডেতে বর্ষসেরা পুরুষ ওমারজাই, নারী মান্ধানা

ওয়ানডেতে বর্ষসেরা পুরুষ ওমারজাই, নারী মান্ধানা

স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২৪ সালের সেরা ওয়ানডে পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমারজাই। নারীদের বিভাগে এই পুরস্কার গেছে ভারতীয় টপ অর্ডার ব্যাটার স্মৃতি মান্ধানার ঘরে।

বুদ্ধিদীপ্ত পেস বোলিংয়ের পাশাপাশি আগ্রাসী ব্যাটিংয়ে গত বছরজুড়ে ওয়ানডেতে দারুণ ছন্দে ছিলেন ওমারজাই। গত বছর ওয়ানডেতে আফগানিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ও দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন এই তারকা। ব্যাটিংয়ে তার চেয়ে এগিয়ে কেবল রাহমানুল্লাহ গুরবাজ, আর বোলিংয়ে এএম গজনফর। ওমারজাইয়ের দুরন্ত ফর্মের অবদানে ২০২৪ সালে খেলা পাঁচটি ওয়ানডে সিরিজের চারটিতেই জেতে আফগানরা।

১৪ ম্যাচ থেকে ৪১৭ রান করার পাশাপাশি ১৭ উইকেট শিকার করেছেন ওমারজাই। ৫২.১২ গড়ে ব্যাটিং ও ২০.৪৭ গড়ে বোলিং করেছেন তিনি। এর ফলে ওয়ানডেতে আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও জিম্বাবুয়েকে টানা হারায় আফগানিস্তান।

এদিকে, নারীদের সেরা ওয়ানডে ক্রিকেটার মান্ধানা গত বছর ব্যাটে রানের বন্যা বইয়ে দিয়েছেন। ২০২৪ সালে ১৩ ইনিংস থেকেই বছরের সর্বোচ্চ ৭৪৭ রান তুলে নিয়েছেন ২০১৮ ও ২০২২ সালের বর্ষসেরা এই নারী ক্রিকেটার। তার চেয়ে বেশ পিছিয়ে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট (৬৯৭), ইংল্যান্ডের টাম্মি বিউমন্ট (৫৫৪) ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস (৪৮৯)।

২০২৪ সালে ৫৭.৮৬ গড় ও ৯৫.১৫ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন মান্ধানা। এ ক শ ছুঁইছুই স্ট্রাঁইকরট তার। দুর্দান্ত রান করার পথে ২৮ বছর বয়সী এই ব্যাটার হাঁকিয়েছেন ৪টি নান্দনিক সেঞ্চুরি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com