শনিবার, ২৭ Jun ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত

ছবি: সংগৃহীত

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দুই আরোহীসহ যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে, স্থানীয় সময় শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ায় রুজভেল্ট বুলেভার্ড ও কটম্যান অ্যাভিনিউয়ের কাছে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, কমপক্ষে দুজন আরোহীসহ বিমানটি একটি শপিং মলের কাছে বিধ্বস্ত হয়। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনাস্থলে ‘বড় ধরনের ঘটনা’ ঘটেছে বলে নিশ্চিত করেছে জরুরি ব্যবস্থাপনা কার্যালয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখানে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে। এরপর দ্রুত জরুরি উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পর বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়। বিমানের ধ্বংসাবশেষ একাধিক যানবাহনে আঘাত করেছে।

বিমান কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে দুজন আরোহী ছিলেন। তবে স্থানীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানটিতে ছয়জন যাত্রী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বিমান বিধ্বস্তের ফলে রুজভেল্ট মলের কাছে কিছু ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এবং ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য কাজ করছে জরুরি উদ্ধারকারীরা।

প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়। এ ঘটনায় হেলিকপ্টার ও বিমান উভয়ই বিধ্বস্ত হয়েছে।

ধারণা করা হচ্ছে, হেলিকপ্টার ও বিমানে আরোহীদের ৬৭ জনের সবাই নিহত হয়েছেন। ইতোমধ্যে ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com