রবিবার, ১০ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

আমি মনে করেছি সরকারের চেয়ে রাজপথে ভূমিকা বেশি হবে: নাহিদ ইসলাম

আমি মনে করেছি সরকারের চেয়ে রাজপথে ভূমিকা বেশি হবে: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগের পর করা ব্রিফিংয়ে মো. নাহিদ ইসলাম।

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে পদত্যাগ করেছি। গণঅভুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সংহত করতে আমি মনে করেছি সরকারের চেয়ে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে।’

আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র দেওয়ার পর করা ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, ছয় মাসে তিনি দুটি মন্ত্রণালয়ের বাইরেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। ছয় মাস খুবই কম সময়। তারপরও তিনি চেষ্টা করেছেন। তার কাজের মূল্যায়ন জনগণ করবে বলেও জানান তিনি।

নতুন দলে অংয়শ নিচ্ছেন কি না, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন যে রাজনৈতিক দল গঠিত হচ্ছে, সেখানে অংশগ্রহণ করার তার ইচ্ছা আছে।

এর আগে, আজ দুপুরে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দলটির আহ্বায়কের দায়িত্ব নাহিদ ইসলাম নিতে পারেন বলে জানা গেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com