শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ১৩ মার্চ তিনি ঢাকায় পৌঁছাবেন।
আজ ২৬ ফেব্রুয়ারি, বুধবার ভোরে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের দপ্তর ১৩ থেকে ১৬ মার্চ তাঁর আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে।
এছাড়া, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ড. ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।