শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশবাসী ও বিশ্ব মুসলিমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: শিশুসহ নিহত ৩১ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ ‘মেসির শেষ বিশ্বকাপ স্পেশাল করতে চাই’—শিরোপা ধরে রাখার হুঙ্কার আলভারেজের! ঈদযাত্রায় শ্রমজীবী মানুষের ঢল, গুনছেন কয়েকগুণ বেশি ভাড়া শেখ হাসিনার দেশে ফেরার দাবি ‘স্ট্যান্ডবাজি’: রুহুল কবির রিজভী গাজীপুরের দুই মহাসড়কে তীব্র যানজট: চন্দ্রা ঘিরে স্থবির ৩০ কিলোমিটার! এবার ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী ‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, ৫ জনই ঢাকা বিভাগের
শাহজাদপুরে হোটেলে ভয়াবহ আগুন, এখন পর্যন্ত ৪ মরদেহ উদ্ধার

শাহজাদপুরে হোটেলে ভয়াবহ আগুন, এখন পর্যন্ত ৪ মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
রাজধানীর শাহজাদপুরের ভাটারা এলাকায় সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের পর হোটেলটি থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি, তবে তারা সবাই পুরুষ বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

সোমবার (৩ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি জানান, দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দুপুর ১টা ৪ মিনিটের দিকে। হোটেলটির ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়েছিল।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, নিহত চারজনের মরদেহ হোটেলের ছয়তলা থেকে উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের মরদেহ বাথরুমের ভেতরে এবং বাকি তিনজনের মরদেহ সিঁড়ির গোড়ায় পাওয়া যায়।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি। তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com