শনিবার, ৩০ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশবাসী ও বিশ্ব মুসলিমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: শিশুসহ নিহত ৩১ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ ‘মেসির শেষ বিশ্বকাপ স্পেশাল করতে চাই’—শিরোপা ধরে রাখার হুঙ্কার আলভারেজের! ঈদযাত্রায় শ্রমজীবী মানুষের ঢল, গুনছেন কয়েকগুণ বেশি ভাড়া শেখ হাসিনার দেশে ফেরার দাবি ‘স্ট্যান্ডবাজি’: রুহুল কবির রিজভী গাজীপুরের দুই মহাসড়কে তীব্র যানজট: চন্দ্রা ঘিরে স্থবির ৩০ কিলোমিটার! এবার ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী ‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, ৫ জনই ঢাকা বিভাগের
নেত্রকোণায় ভুয়া জুলাই যোদ্ধার বিরুদ্ধে প্রতিবাদ

নেত্রকোণায় ভুয়া জুলাই যোদ্ধার বিরুদ্ধে প্রতিবাদ

নিজস্ব প্রদিবেদক, নেত্রকোণার আলো :

নেত্রকোণায় ভুয়া জুলাই যোদ্ধা চিহ্নিত করে প্রতারক মুশফিকুর রহমানকে গেজেট থেকে বাদ দেওয়া ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র ও জনসাধারণের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বক্তারা অভিযোগ করেন, মুশফিকুর রহমান নামে একজন ব্যক্তি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের কোনো ঘটনায় আহত না হয়েও রাষ্ট্রীয় সুবিধা গ্রহণ করেছেন, যা শহীদ ও আহতদের প্রতি চরম অবমাননার শামিল। তাঁকে গেজেট থেকে বাদ দিয়ে প্রতারণার বিচার না করা হলে, প্রকৃত যোদ্ধাদের প্রতি রাষ্ট্রীয় অবিচার অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সজিব সরকার রতন, মোহনগঞ্জ উপজেলার জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী রফিকুল ইসলাম শুভ, রেড জুলাই এর  ময়মনসিংহ বিভাগীয় আহ্বায়ক আকাশ অভি, জুলাই যোদ্ধাহত যাচাই-বাছাই উপ-কমিটির সদস্য ফারজানা খানম রুবি, শিক্ষার্থী সাব্বির আহমেদ, মোস্তাহিদ ওলি সহ সাধারণ ছাত্র-জনতা ও সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা অবিলম্বে ভুয়া যোদ্ধাদের তালিকা থেকে অপসারণ এবং শহীদদের মর্যাদা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com