রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

দীর্ঘ প্রতীক্ষার পর মোহনগঞ্জ বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

দীর্ঘ প্রতীক্ষার পর মোহনগঞ্জ বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ, নেত্রকোণা:

প্রায় ১২ বছর পর বিপুল উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় মোহনগঞ্জ মাল্টিপারপাস অডিটোরিয়াম হল রুমে এই সম্মেলনের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।

সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্ণায়েন এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস. এম. মনিরুজ্জামান দুদু।

সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সদস্য সচিব ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, জাতীয় নির্বাহী কমিটির সন্মানিত সদস্য চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এম পি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান প্রমুখ।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন আ. ক. ম. শফিকুল হক, টিপু সুলতান, ফজলুল হক মাসুম, জাহাঙ্গীর আলম, গোলাম রব্বানী পুতুল, হাবিবুর রহমান দোহাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় পর্ব বিকালে কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের সরাসরি ভোটে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদে সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক পদে গোলাম এরশাদুর রহমান এবং পৌর বিএনপির সভাপতি পদে ভিপি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী পুতুল নির্বাচিত হয়েছেন।

নতুন নেতৃত্বের মাধ্যমে মোহনগঞ্জ বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নবউদ্যম তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com