শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
নেত্রকোণায় পাঠের আসরে কবি আল মাহমুদকে স্মরণ

নেত্রকোণায় পাঠের আসরে কবি আল মাহমুদকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ-কে নিয়ে অনুষ্ঠিত হলো জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, নেত্রকোণা জেলা শাখা আয়োজিত পাঠের আসর’-এর পাক্ষিক পর্ব

মূলত সাহিত্য ও শিল্পচর্চার একটি নিয়মিত আয়োজন ‘পাঠের আসর’। এতে কবিতা আবৃত্তি, বিষয়ভিত্তিক আলোচনা ও শিল্প-সাহিত্য পাঠ উপস্থাপিত হয়।

গতকাল সন্ধ্যায় (২৮ জুলাই)  এবারের আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয় সংগঠনের ফেসবুক গ্রুপ থেকে ।

আসরের সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী ও কবি পহেলী দে। আলোচক হিসেবে যুক্ত ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বাংলা বিভাগের চেয়ারম্যান মো. আঙ্গুর হোসেন। তিনি আল মাহমুদের কবিতা, দর্শন ও দৃষ্টিভঙ্গি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

আলোচনা শেষে আবৃত্তি পরিবেশন করেন মিফতাহুল খানম নুজাত, তিতিক্ষা খানম তুরজা, আরশিয়া সাইওরী সাজ, আফিয়া সাইয়ারা ত্বাহা, আফরিদা মুবাররাত তাইফা, আলভিরা জিনান, আরাবিয়া সিদ্দিকা নুজাত ও দেবব্রত দাস।

আবৃত্তিকৃত কবিতাগুলোর মধ্যে ছিল, হায়রে মানুষ’, ‘পাখির মতো’, ‘পাখির কাছে ফুলের কাছে’, ‘প্রত্যাবর্তনের লজ্জা’, ‘ফররুখের কবরের পাশে শেয়াল’, ‘খড়ের গম্বুজ’, ‘নোলক’, ‘কবিতা এমন’একুশের কবিতা’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি এডভোকেট পূরবী কুণ্ডু, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, কোষাধ্যক্ষ ঝলক সরকার, বাচিক শিল্পী শিল্পী ভট্টাচার্য, অঞ্জনা বিশ্বাস, লেখক পূরবী সম্মানিত,   নেত্রকোণা আলা ডটকমের নিবার্হী পরিচালক সাদিয়া আফরিন জনি সহ আরও অনেকে।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com