রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ-কে নিয়ে অনুষ্ঠিত হলো জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, নেত্রকোণা জেলা শাখা আয়োজিত ‘পাঠের আসর’-এর পাক্ষিক পর্ব।
মূলত সাহিত্য ও শিল্পচর্চার একটি নিয়মিত আয়োজন ‘পাঠের আসর’। এতে কবিতা আবৃত্তি, বিষয়ভিত্তিক আলোচনা ও শিল্প-সাহিত্য পাঠ উপস্থাপিত হয়।
গতকাল সন্ধ্যায় (২৮ জুলাই) এবারের আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয় সংগঠনের ফেসবুক গ্রুপ থেকে ।
আসরের সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী ও কবি পহেলী দে। আলোচক হিসেবে যুক্ত ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বাংলা বিভাগের চেয়ারম্যান মো. আঙ্গুর হোসেন। তিনি আল মাহমুদের কবিতা, দর্শন ও দৃষ্টিভঙ্গি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
আলোচনা শেষে আবৃত্তি পরিবেশন করেন মিফতাহুল খানম নুজাত, তিতিক্ষা খানম তুরজা, আরশিয়া সাইওরী সাজ, আফিয়া সাইয়ারা ত্বাহা, আফরিদা মুবাররাত তাইফা, আলভিরা জিনান, আরাবিয়া সিদ্দিকা নুজাত ও দেবব্রত দাস।
আবৃত্তিকৃত কবিতাগুলোর মধ্যে ছিল, ‘হায়রে মানুষ’, ‘পাখির মতো’, ‘পাখির কাছে ফুলের কাছে’, ‘প্রত্যাবর্তনের লজ্জা’, ‘ফররুখের কবরের পাশে শেয়াল’, ‘খড়ের গম্বুজ’, ‘নোলক’, ‘কবিতা এমন’ ও ‘একুশের কবিতা’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি এডভোকেট পূরবী কুণ্ডু, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, কোষাধ্যক্ষ ঝলক সরকার, বাচিক শিল্পী শিল্পী ভট্টাচার্য, অঞ্জনা বিশ্বাস, লেখক পূরবী সম্মানিত, নেত্রকোণা আলা ডটকমের নিবার্হী পরিচালক সাদিয়া আফরিন জনি সহ আরও অনেকে।