শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
নেত্রকোণায় পৌর বিএনপি নেতা মুঘল আজম ৯ দিনেও গ্রেপ্তার হয়নি

নেত্রকোণায় পৌর বিএনপি নেতা মুঘল আজম ৯ দিনেও গ্রেপ্তার হয়নি

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণা পৌরসভার পানি রক্ষণাবেক্ষণ শাখার কর্মী ইজ্জত খান রানার (৫১)- হাতের আঙুল কর্তনের ঘটনায় ৯ দিনেও গ্রেপ্তার হয়নি পৌর বিএনপি নেতা মুঘল আজম খান।

জানা যায়, গত রবিবার (৩ আগস্ট) বিকেলে ইজ্জত খান রানা নেত্রকোণা পৌরসভার পশ্চিম সাতপাই এলাকায় তার বাবা মৃত আলী হোসেন খানের নামে বিআরএস রেকর্ডকৃত জমিতে ট্রাক্টর নিয়ে হালচাষ করতে যান।

এ সময় মুঘল আজম খান ও শাহনূর খানের লোকজন তার ওপর হামলা করে। হামলায় রানার হাতের দুটি আঙুলের অগ্রভাগ কেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. শাহনেওয়াজ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত মামলায় আসামী শাহনূর খানকে প্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং অন্য আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com