শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
মাজার জিয়ারতের মধ্য দিয়ে নেত্রকোণা বিএনপির নতুন কমিটির কার্যক্রম শুরু

মাজার জিয়ারতের মধ্য দিয়ে নেত্রকোণা বিএনপির নতুন কমিটির কার্যক্রম শুরু

একে এম এরশাদুল হক জনি, নেত্রকোণা:

হযরত শাহসুলতান (রহ.)-এর মাজার জিয়ারত ও কুরআন খতমের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে নবনির্বাচিত নেত্রকোণা জেলা বিএনপি কমিটি। রবিবার বাদ আসর বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে তারা সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন।

জিয়ারত শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী। এতে বক্তব্য রাখেন এস এম শফিকুল কাদের সুজা, তাজেদুল ইসলাম ফারাস সুজাত, ফরিদ আহম্মেদ ফকির, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, পৌর বিএনপির সভাপতি মেহেরুল আলম রাজু ও সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ডা. আনোয়ারুল হক বলেন, “হযরত শাহ সুলতান (রহ.)-সহ ৩৬০ আউলিয়ার স্মৃতিবিজড়িত পূণ্যভূমি নেত্রকোনার তৃণমূল নেতৃবৃন্দ প্রতিকূলতা উপেক্ষা করে আমাদের সভাপতি ও সম্পাদক নির্বাচিত করেছেন। এজন্য মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন কমিটি আগামী দিনের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে। এ জন্য তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com