শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
নেত্রকোণায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ : নিহত ২

নেত্রকোণায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ : নিহত ২

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণা:
নেত্রকোণায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা-পাল্টা হামলায় নিহত হয়েছেন দুইজন এবং আহত হয়েছেন অন্তত তিনজন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নেত্রকোণা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের জামাটি গ্রামে।

নিহতরা হলেন—জামাটি গ্রামের দুজাহান মেম্বার (৪৫) এবং একই গ্রামের নূর মোহাম্মদ (২৮)।

স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুজাহান মেম্বার ও রফিক মিয়ার মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে জেলা বিএনপির সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে রফিক ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে দুজাহান মেম্বারের ওপর হামলা চালায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এর পরপরই ক্ষুব্ধ হয়ে দুজাহানের লোকজন রফিকের বাড়িতে হামলা চালায়। এ সময় রফিক, তার ভাই মোফাজ্জল, স্ত্রী মনোয়ারা ও ছেলে নূর মোহাম্মদ গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রফিক ও মনোয়ারাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রফিকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ্ নেওয়াজ জানান, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com