শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
পাচার হওয়া টাকা ফেরত আনা হবেই: লক্ষ্মীপুরে জামায়াত আমির আবু সাঈদের কবরে তারেক রহমান: বীর শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ইরানি বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন ২০ হাজার টাকায় প্রবাসী কর্মীদের দেশে ফেরার বিশেষ উদ্যোগ ঠিকানা জটিলতায় আটকে গেল ১১ হাজার প্রবাসীর ভোট! ফেরত এলো ব্যালট। রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশ-আইসিসি দ্বন্দ্বে মুখ খুলল শ্রীলঙ্কা! জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি বাংলাদেশ সুড়ঙ্গ ও সাঁতাও এর জয়জয়কার: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা। ফেনীতে জামায়াতের বিশাল সমাবেশ: জনসমুদ্রে রূপ নিল ১১ দলীয় জোটের জনসভা!
বারহাট্টায় ধানের শীষের গণসংযোগে ডা. লুৎফা হক

বারহাট্টায় ধানের শীষের গণসংযোগে ডা. লুৎফা হক

আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ (নেত্রকোণা) :

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. আনোয়ারুল হকের পক্ষে বারহাট্টার আলোকদিয়া গ্রামে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী সভা করেছেন তাঁর স্ত্রী ডা. লুৎফা হক।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার সিংধা ইউনিয়নের আলোকদিয়া গ্রামে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল চৌধুরীর বাড়িতে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. লুৎফা হক বলেন, “বিএনপি জনবান্ধব রাজনীতিতে বিশ্বাসী। দল ক্ষমতায় গেলে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে। আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন—বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য ‘কৃষিকার্ড’, নিম্নবিত্ত পরিবারের জন্য ‘ফ্যামিলিকার্ড’, উন্নত চিকিৎসা সহায়তা এবং শিক্ষিত বেকারদের জন্য ‘বেকার ভাতা’ চালু করা হবে।”

তিনি দেশের এই উন্নয়ন ও সেবামূলক কর্মসূচিগুলো বাস্তবায়নের লক্ষ্যে আগামী নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে ডা. আনোয়ারুল হককে জয়যুক্ত করার আহ্বান জানান।

নির্বাচনী এই সভায় আলোকদিয়া ও আশপাশের কয়েকটি গ্রামের বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ভোটাররা হাত তুলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ডা. লুৎফা হক নারীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল চৌধুরীর সঞ্চালনায় সভায় উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় বারহাট্টা উপজেলা বিএনপি সহ-সভাপতি সবুজ মিয়া, আরিফুল্লাহ সোহেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহবুব জামান খান নয়ন, যুব বিষয়ক সম্পাদক মহিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদির খাঁনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী সভায় উপস্থিত ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com