বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

স্বাগতম মাহে রমজান: আত্মশুদ্ধি ও রহমতের মাস শুরু

স্বাগতম মাহে রমজান: আত্মশুদ্ধি ও রহমতের মাস শুরু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এলো পবিত্র মাহে রমজান। রহমত, বরকত ও নাজাতের এই মহিমান্বিত মাসে মুমিন হৃদয়ে বইছে প্রশান্তির ধারা। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর; যাতে তোমরা মুত্তাকি হতে পারো। (সুরা বাকারা: ১৮৩)

রোজা কেবল পানাহার বর্জন নয়, বরং এটি আত্মসংযম ও আত্মশুদ্ধির এক অনন্য সাধনা। হাদিস অনুযায়ী, রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এই পবিত্র মাসকে ফলপ্রসূ করতে বিশিষ্ট ফকিহ মুফতি তাকি উসমানি (দা.বা.) একটি সুনির্দিষ্ট পরিকল্পনার ওপর জোর দিয়েছেন। অপ্রয়োজনীয় ব্যস্ততা কমিয়ে ইবাদত, তিলাওয়াত ও জিকিরের মাধ্যমে সময় অতিবাহিত করাই রমজানকে স্বাগত জানানোর সর্বোত্তম উপায়।

আসুন, রমজানের প্রথম দিন থেকেই একটি রুটিন তৈরি করি এবং ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে এই মাসের পূর্ণ বরকত নসিব করুন। আমিন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com