বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

ঈদের আগেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন

ঈদের আগেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই এবার সংরক্ষিত নারী আসনের নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করতে হয়। সেই লক্ষ্যেই পবিত্র রমজান মাসের মধ্যেই ভোটগ্রহণের পরিকল্পনা করছে কমিশন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঈদের আগেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন শেষ করার চেষ্টা চলছে। ৯০ দিনের সময়সীমা মাথায় রেখে রোজার মধ্যেই সব প্রক্রিয়া গুছিয়ে আনার পরিকল্পনা রয়েছে তাদের।

ইসি মাছউদ আরও জানান, সংরক্ষিত আসনের নির্বাচন শেষ করে ঈদের পর বিভিন্ন উপ-নির্বাচন এবং পরবর্তীতে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনের দিকে নজর দেবে কমিশন।

প্রচলিত আরপিও (RPO) অনুযায়ী, সাধারণ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। তবে স্বতন্ত্র প্রার্থীরা এককভাবে কোনো নারী আসন পান না; একাধিক আসন বিজয়ী দলগুলোই কেবল আনুপাতিক হারে এই সুযোগ পায়।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com