বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের পবিত্র মাহে রমজান।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী।
রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ বুধবার এশার নামাজের পর থেকেই মসজিদে মসজিদে শুরু হচ্ছে পবিত্র তারাবিহ নামাজ। আজ শেষ রাতে সেহরি খেয়ে প্রথম রোজা পালন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা। শুরু হলো সংযম ও ইবাদতের মাস।