রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রীর আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। শ্রদ্ধা নিবেদন শেষে প্রথম কর্মদিবস উপলক্ষে দুপুরে তিনি সচিবালয়ে যাবেন। সেখানে বিকেল ৪টায় তার সভাপতিত্বে নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের (সচিব) সঙ্গেও একটি বিশেষ বৈঠকে বসার কথা রয়েছে তার।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। এর মাধ্যমে প্রায় দুই যুগ পর বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com