বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদের আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচন করতে চায় ইসি রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বরণের অপেক্ষায় সচিবালয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন সৌদি যুবরাজ রোজায় স্বাস্থ্যঝুঁকি এড়াতে যেসব নিয়ম মানতে পারেন রমজান-ঈদ উপলক্ষে কলেজে ছুটি শুরু, স্কুলে কবে থেকে জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বরণের অপেক্ষায় সচিবালয়

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বরণের অপেক্ষায় সচিবালয়

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: শপথ গ্রহণের পর আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রথম কর্মদিবস শুরু করছেন নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এদিন সচিবালয়ে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সভাপতিত্বেই অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক।

প্রধানমন্ত্রীর আগমন ও মন্ত্রিসভার প্রথম বৈঠককে কেন্দ্র করে আজ সকাল থেকেই সচিবালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ ও বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেছে। নতুন মন্ত্রীদের স্বাগত জানাতে বিভিন্ন দপ্তরে ফুল ও শুভেচ্ছা বার্তা প্রস্তুত রাখা হয়েছে। কর্মকর্তারা ব্যস্ত সময় পার করছেন দাপ্তরিক প্রস্তুতি ও সমন্বয় কাজে। আজ নিজ নিজ দপ্তরে সংশ্লিষ্টদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করবেন নতুন দায়িত্বপ্রাপ্তরা।

সচিবালয়ের একজন অতিরিক্ত সচিব জানান, নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও প্রশাসনিক গতি ফেরাতে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, কর্মচারী নেতারা আশা প্রকাশ করেছেন যে, নতুন সরকারের হাত ধরে দপ্তরভিত্তিক সমস্যাগুলো দ্রুত সমাধান হবে।

প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে সচিবালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর পাশাপাশি জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com