বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদের আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচন করতে চায় ইসি রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বরণের অপেক্ষায় সচিবালয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন সৌদি যুবরাজ রোজায় স্বাস্থ্যঝুঁকি এড়াতে যেসব নিয়ম মানতে পারেন রমজান-ঈদ উপলক্ষে কলেজে ছুটি শুরু, স্কুলে কবে থেকে জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা
রমজান-ঈদ উপলক্ষে কলেজে ছুটি শুরু, স্কুলে কবে থেকে

রমজান-ঈদ উপলক্ষে কলেজে ছুটি শুরু, স্কুলে কবে থেকে

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণা: পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের কলেজগুলোতে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। সরকারি ও বেসরকারি কলেজগুলোতে টানা ৩৯ দিনের এই ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে পুনরায় ক্লাস ও পরীক্ষা কার্যক্রম শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, রমজান, ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি একত্রে সমন্বয় করা হয়েছে। সূচি অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজ বন্ধ থাকবে। এরপর ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং ২৭ ও ২৮ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় ছুটি আরও দীর্ঘ হচ্ছে। ফলে ২৯ মার্চ রবিবার থেকে শিক্ষার্থীরা পুনরায় শ্রেণিকক্ষে ফিরবেন।

অন্যদিকে, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (ভোকোশনাল, ডিপ্লোমা, বিএমটি) ছুটি শুরু হবে আগামী ৮ মার্চ থেকে। এসব প্রতিষ্ঠানেও ক্লাস শুরু হবে ২৯ মার্চ।

এছাড়া বছরের অন্যান্য উল্লেখযোগ্য ছুটির মধ্যে রয়েছে:

ঈদুল আজহা: ২৪ মে থেকে ৫ জুন (১০ দিন)।

শারদীয় দুর্গোৎসব ও প্রবারণা পূর্ণিমা: ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর (১০ দিন)।

শীতকালীন অবকাশ: ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর (১১ দিন)।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com