মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন সৌদি যুবরাজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন সৌদি যুবরাজ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। আজ বুধবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এসপিএ) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

অভিনন্দন বার্তায় সৌদি যুবরাজ বাংলাদেশের নতুন সরকারের সাফল্য কামনা করেন এবং তারেক রহমানের নেতৃত্বে দেশটির জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। বঙ্গভবনে শপথ নেওয়া এই মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরবের এই অভিনন্দন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com