বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

রমজানকে মুনাফার মাস না বানাতে প্রধানমন্ত্রীর আহ্বান

রমজানকে মুনাফার মাস না বানাতে প্রধানমন্ত্রীর আহ্বান

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

শপথ গ্রহণের একদিন পরই পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিয়েছেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) তাঁর এই রেকর্ডকৃত ভাষণটি সম্প্রচার করা হয়। ভাষণে তিনি নতুন সরকারের অগ্রাধিকার ও সুনির্দিষ্ট পরিকল্পনার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। আমরা যদি এর মর্মার্থ উপলব্ধি করি, তবে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, রমজান ঘিরে অনেক ব্যবসায়ীর মধ্যে অধিক মুনাফা লাভের প্রবণতা দেখা যায়। ব্যবসায়ীদের প্রতি বিনীত আহ্বান জানিয়ে তিনি বলেন, পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা কেবল মুনাফা লাভের মাধ্যম হিসেবে গণ্য করবেন না। দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সেদিকে সতর্ক থাকুন।

বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে আমরা দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সব ক্ষেত্রে অনাচার ও অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর, ইনশাআল্লাহ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com