বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
গোনাহ ও অনৈতিক পথ থেকে নিজেকে রক্ষা করতে দ্বিতীয় বিয়ের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন আলোচিত ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ বার্তার মাধ্যমে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
মাদানী জানান, সামাজিক অবক্ষয় ও গোপনে পাপে লিপ্ত হওয়ার চেয়ে ইসলামের বিধান অনুযায়ী ‘হালাল’ পথ বেছে নেওয়াকেই তিনি শ্রেয় মনে করেছেন। কোনো হোটেল, পার্ক বা অন্ধকার পথে নিজেকে খুঁজে না পেতে এবং ব্যক্তিগত নৈতিকতা ও ধর্মীয় বিধানের প্রতি অনুগত থাকতেই তার এই সিদ্ধান্ত।
প্রথম স্ত্রীর প্রতি সংবেদনশীলতা প্রকাশ করে তিনি লেখেন, “এই সিদ্ধান্তে আমার প্রথম আহলিয়ার কষ্ট হচ্ছে, এটা ভেবে আমার বুক ভেঙে যায়।” তবে দীর্ঘ আড়াই বছরের সুখের দাম্পত্য জীবনে কোনো তিক্ততা ছিল না উল্লেখ করে তিনি আরও জানান, দুই পরিবারের মধ্যে ইনসাফ বা ন্যায়বিচার বজায় রাখা এবং কারো হক নষ্ট না করাই এখন তার মূল লক্ষ্য। পরিশেষে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।