রবিবার, ১২ Jul ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প,  দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৯ দুর্যোগ মোকাবিলায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি নির্দেশনা সেমিফাইনালে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড,যা বলছে অপটার সুপার কম্পিউটার! আষাঢ়ের টানা বৃষ্টিতে ডুবল ঢাকা, জলজটে নাকাল নগরবাসী! প্রকাশ হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, বৃত্তি পেয়েছে ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী! ইতিহাসে এটাই প্রথম, সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল জমে উঠছে বিশ্বকাপের শেষ চারের লড়াই, কবে কার ম্যাচ? বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে; নেত্রকোনা ও ময়মনসিংহসহ ৪ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, নরওয়ের স্বপ্নভঙ্গ!
২০২৬ বিশ্বকাপেও মেসির ইতিহাস: গড়লেন অনন্য দুই রেকর্ড!

২০২৬ বিশ্বকাপেও মেসির ইতিহাস: গড়লেন অনন্য দুই রেকর্ড!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

২০২৬ বিশ্বকাপে একের পর এক নতুন ইতিহাস গড়ছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নেমে এবং দলের জয়ে অবদান রেখে তিনি আরও দুটি অনন্য রেকর্ড নিজের করে নিয়েছেন।

ম্যাচের ১০ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ১০টি অ্যাসিস্ট করার অনন্য কীর্তি গড়লেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এর ফলে বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ অ্যাসিস্টদাতার রেকর্ড এখন তাঁর দখলে।

পাশাপাশি, ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই চতুর্থবারের মতো বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল খেলার রেকর্ড স্পর্শ করেন। এর মাধ্যমে জার্মানির কিংবদন্তি লোথার ম্যাথিউস, মিরোস্লাভ ক্লোসা এবং উয়ে সিলারের সাথে যৌথভাবে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি কোয়ার্টার ফাইনাল খেলার কীর্তিতে নাম লেখালেন আর্জেন্টাইন জাদুকর।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com