সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
চট্টগ্রামের জনসমুদ্রে তারেক রহমান : জনগণের ভাগ্য পরিবর্তনের সময় এসেছে

চট্টগ্রামের জনসমুদ্রে তারেক রহমান : জনগণের ভাগ্য পরিবর্তনের সময় এসেছে

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

চট্টগ্রাম: দেশের মানুষের ভাগ্য পরিবর্তন এবং একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “বিএনপিই সব সময় মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে। এখন সময় এসেছে প্রকৃত পরিবর্তনের। এই পরিবর্তনকে অর্থবহ করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

বিগত দেড় দশকের শাসনব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, গত ১৫-১৬ বছর দেশের তরুণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সাধারণ মানুষকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। চব্বিশের আন্দোলনে চট্টগ্রামের ওয়াসিম আকরামসহ সকল শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, এই মাটি বীরত্বের মাটি।

আগামীর বাংলাদেশ গড়ার রূপরেখা তুলে ধরে তারেক রহমান আরও বলেন, “আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে সমতল ও পাহাড়ের মানুষ, মুসলিম কিংবা অন্য ধর্মের অনুসারী—সকলে মিলেমিশে থাকবে। বৈষম্যহীন এই প্রত্যাশিত বাংলাদেশ গড়তে আমি দেশের কোটি মানুষের ঐক্যবদ্ধ সমর্থন কামনা করছি।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com