শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালি আর নেই

একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালি আর নেই

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও কিংবদন্তি সাংবাদিক স্যার মার্ক টালি আর নেই। রোববার দুপুরে ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বিবিসি হিন্দি সার্ভিস তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালির দুর্দশা আর পাকিস্তানি বাহিনীর নৃশংসতার চিত্র বিশ্ববাসীর কাছে সাহসিকতার সাথে তুলে ধরেছিলেন মার্ক টালি। সেই উত্তাল দিনগুলোতে তাঁর কণ্ঠ শোনার জন্য রেডিওর সামনে মুখিয়ে থাকত কোটি বাঙালি। তাঁর বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অনবদ্য ভূমিকা রাখে।

দীর্ঘ ক্যারিয়ারে বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা হিসেবে কাজ করা এই সাংবাদিককে ২০১২ সালে বাংলাদেশ সরকার ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে। তাঁর প্রয়াণে সাংবাদিকতা ও বাংলাদেশের অকৃত্রিম এক অভিভাবকের অবসান ঘটল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com