শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
রমজানে পণ্যের দাম কম থাকবে: বাণিজ্য উপদেষ্টা

রমজানে পণ্যের দাম কম থাকবে: বাণিজ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গত বছরের তুলনায় সহনীয় ও স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা জানান, বর্তমান বাজারের উৎপাদন ও আমদানির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছরের তুলনায় এ বছর গড় আমদানির পরিমাণ প্রায় ৪০ শতাংশ বেড়েছে। বাজার পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল এবং দাম নিম্নমুখী হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। ফলে এবারের রমজানে বাজার গত বছরের চেয়ে অনেক বেশি স্থিতিশীল থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম রমজানে আরও জোরদার ও গতিশীল করা হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com