শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ইতিহাসে প্রথম: প্রবাসীদের ভোট আসা শুরু হলো বাংলাদেশে!

ইতিহাসে প্রথম: প্রবাসীদের ভোট আসা শুরু হলো বাংলাদেশে!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: দেশের নির্বাচনী ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ইতিমধেই প্রবাসীদের পাঠানো ২১ হাজার ৫০৮টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ওসিভি-এসডিআই প্রকল্পের প্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর মধ্যে ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন ভোটদান সম্পন্ন করেছেন। এর মধ্যে ৩ লাখ ৭০ হাজার ৩২২টি ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাকবাক্সে জমা পড়েছে।

অন্যদিকে, দেশের অভ্যন্তরে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী ও আইনি হেফাজতে থাকা ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন ভোটারের কাছেও ব্যালট পাঠানোর কাজ শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পৌঁছানো ব্যালটগুলোই কেবল গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com